ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামে গাছ থেকে পড়ে নাহিদ হোসেন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গঙ্গাদাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের দিনমজুর শাহাবুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নাহিদ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে নানা বাড়ি থেকে গঙ্গাদাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে পড়াশোনা করে। সে বন্ধুদের সাথে খেলা করতে যেয়ে আমলকি গাছে ওঠে। এ সময় সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
