ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা আজিমপুরের বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা নগদ ৬৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে সহজেই পালিয়েছে চোরচক্র। জানাগেছে, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার আজিমপুর স-মিল পাড়ার মৃত দুলাল মন্ডলের ছেলে আকিদুল মন্ডলের বাড়িতে কেউ না থাকায় চোরচক্র বাড়ির বেড়া পার হয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানায় বাড়ির মালিক আকিদুল। তিনি আরও জানান, ৩৫ জন সদস্যদের নিয়ে গরুর মাংশ সমিতির ক্যাশিয়ার ছিলেন তিনি। এ সমিতির সকল টাকা তার ঘরে ছিলো। এছাড়া তার মেয়ের এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি মোবাইল ফোন নিয়েছে বলে জানায় তিনি। এ চুরির ঘটনায় আর্থিক ক্ষতিগ্রস্থ হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন আকিদুল। এ ধরনের ছোট বড় চুরির ঘটনা দর্শনাবাসীর নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। উল্যেখ্য, পিএসসি পরিক্ষা চলাকালিন সময়ে বাড়িতে কেউ না থাকায় দিনে দুপুরে দক্ষিন চাঁদপুরের মামুন শাহর বাড়ি থেকে গ্রিল ভেঙ্গে ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
