জেহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ-পথসভা

আপলোড তারিখঃ 2017-12-09 ইং
জেহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ-পথসভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে জেহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক মোটরসাইকেল যোগে শুক্রবার বিকেলে ইউনিয়নের মাদারহুদা, জেহালা, হৈদেরপুর, সনাতনপুর, গড়গড়ি, পুটিমারী, বেতবাড়িয়া, গড়চাপড়া, রোয়াকুলি গ্রামে গিয়ে গণসংযোগ ও বিভিন্ন মোড়ে পথসভা করে। পথসভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। এ উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নির্দেশে প্রত্যেক গ্রামে গ্রামে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে আমরা কাজ করছি। আগামী সংসদ নির্বাচনে আবারো সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে বিজয়ী করতে হবে। চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর চেয়ারম্যান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু ডালিম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মতিয়ার রহমান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ইকলুছুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এসব পথসভায় বক্তব্য রাখেন- কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন মন্ডল, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হান্নান ও হেলাল উদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শামীম, জেলা মৎসজীবি লীগের সভাপতি শাহাবুল হক, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম, মামুনুর-অর-রশিদ হাসান কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাবুবুর রহমান, হারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশিকুজ্জামান ওল্টু, জেহালা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শিলন, লিপটন মাষ্ঠার, বিপুল, বেল্টু, যুবলীগ নেতা বকুল, বেলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল হক, কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, বাড়াদি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, সিলকন জোয়ার্দ্দার, সোহান, মারফত, আরিফ, সামাদ, মাহমুদুল হাসান চঞ্চল, ফিরোজ আহম্মেদ, তাহের, নজরুল, সোনা. সাজ্জাদ, মিনারুল, মানোয়ার, শাকিল আহম্মেদ, ফজলে রাব্বি টুকু, খালেক, নূর হোসেন, শাহিনুর রহমান, রমজান আলী,মহর আলী, রিপন, সনজিত, মনু, মিলন, আরোজ, আরিফ, কুদ্দুস, জহুরুল, কোরবান, রজব আলী, গুরু, শোভন, শুকুর আলী, তহিবুল, ইমরান, মহিদুল, সোহেল, লিজু, কনক, জাহিদুল, ফারুক, অমল, জাহাঙ্গীর, হারান, সোহাগ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)