চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড কর্মচারী আটক

আপলোড তারিখঃ 2017-12-09 ইং
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড কর্মচারী আটক ছবির ক্যাপশন:
অনৈতিক কাজের অভিযোগে এক যুবতীসহ নিজস্ব প্রতিবেদক: অনৈতিক কাজের অভিযোগে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের ইলেকট্রিশিয়ান বিকাশ মন্ডলকে এক নারীসহ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পানি উন্নয়ন বোর্ডের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের ইলেকট্রিশায়ান ও মাগুরা সদর উপজেলার রাঘবদায়ী গ্রামের বিরেন্দ্রনাথ মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (২৫) ও একই জেলার শালিখা উপজেলার নরবথি গ্রামের আয়ান মজুমদারের মেয়ে মাগুরা সরকারী কলেজের মাস্টার্স পড়–য়া ছাত্রী চন্দ্রা মজুমদার (২৩)। তারা প্রেমিক-প্রেমিকা বলে জানিয়েছে আটককৃতরা। জানা যায়, গতকাল শুক্রবার বেসরকারী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা শেষে চন্দ্রা মজুমদারকে নিয়ে রাত আনুমানিক ৮টার দিকে তার কর্মস্থল চুয়াডাঙ্গায় পৌছায় বিকাশ মন্ডল। পরে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের মধ্যে একটি বাসায় তারা অবস্থান করে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের এসআই জগদিস চন্দ্র বসু সঙ্গীয় ফোর্স অনৈতিক কাজের অভিযোগে তাদের আটক করেন। এ বিষয়ে বিকাশ মন্ডল জানান, তাদের মধ্যে দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। পরীক্ষা শেষে শুক্রবার রাতে চন্দ্রা আমার সাথে চুয়াডাঙ্গায় আসে। পরে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। তিনি চন্দ্রাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছেও বলেও জানান। অপরদিকে, চন্দ্রা মজুমদার জানান, দীর্ঘদিন সম্পর্কের জের ধরেই সে বিকাশের সাথে চুয়াডাঙ্গায় আসে। আটককৃত যুবক-যুবতীকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)