মেহেরপুরের কলাইডাঙ্গায় গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-12-08 ইং
মেহেরপুরের কলাইডাঙ্গায় গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে গলাই ফাঁস লাগিয়ে সাথী (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে সাথী খাতুন পার্শ্ববর্তী বাড়ীর আনোয়ার ও ফুয়াদের সাথে ঘরের বারান্দায় বসে খোস গল্প করছিল আর বাদাম খাচ্ছিল। বিষয়টি সাথীর মামা শরিফুল দেখে তার মাকে বকাবকি করে। পরবর্তীতে সাথীকে তার মা বকাবকি করলে সে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয়। পরে সবার অগোচরে সে ঘরের আড়ার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাবলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করার পর গতকাল সন্ধ্যায় গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সাথী খাতুন মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তার পিতা মেহেরপুর সদরের মদনা গ্রামের আলামিন প্রায় ৮ মাস আগে তার মাকে তালাক দেয়। এরপর থেকে সাথী ও তার মা কলাইডাঙ্গা গ্রামে নানাবাড়ীতে থাকতো। সাথীর মা স্থানীয় একটি এনজিওতে বুয়ার কাজ করে সংসার চালায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)