প্রদানের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2017-12-08 ইং
প্রদানের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিসভা করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার সময় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী প্রোগ্রামার প্রস্ফুট মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দাসহ আরো অনেকে। সভায় মহান বিজয় দিবস সফলভাবে পালন করার জন্য সবার সাথে উন্মুক্ত আলোচনা করা হয় এবং ১৭ জন মুক্তিযোদ্ধা ও ৩জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)