ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল ভোরে উপজেলার দক্ষিণ চাঁদপুর জুম্মাপাড়ার মৃত কাশেম আলি বিশ্বাসের ছেলে ঈমান আলিকে (৬২) নিজ বসত বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ, কার্পাসডাঙ্গা মিশনপাড়ার মুচিবটতলা থেকে ৫ বোতল ফেনসিডিলসহ মৃত ধীরেন মন্ডলের ছেলে শুকচান মন্ডলকে (৫৬) আটক করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত কুদ্দুসের ছেলে শিপন (৩৩), দর্শনা মেমনগরের মৃত আফসার মন্ডলের ছেলে আব্দুর রহিম (৫২), দক্ষিণ চাঁদপুরের মৃত মসলেম সর্দারের ছেলে ইব্রাহিম ওরফে ইব্রা সর্দার (৪০) ও ঝাঝাডাঙ্গার মৃত মনোয়ার মন্ডলেরর ছেলে শহিদুল ইসলাম (৪০), ওয়ারেন্টভূক্ত আসামি জয়রামপুরের ইয়ামিনের ছেলে জিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই দিনে দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শোনিত কুমার গাইনের নেতৃত্বে সুলতানপুরের আব্দুল কুদ্দুসের ছেলে আলি আহম্মেদ, জলিল হোসেনের ছেলে শাহিন (২৬), বালিয়াকান্দির মৃত ওসমান আলির ছেলে চঞ্চল (২০), বহালগাছির মজনুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২০), উত্তর কার্দা পোড়াদাহের আরশেদ মিয়ার ছেলে মন্টু মিয়া (৩২) ও মেমনগরের মফিজুল ইসলামের ছেলে এনামুলকে (১৫) গ্রেফতার করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।