মেহেরপুরে মেঘনা ব্যাংক ট্যাপ এন পে’র উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-12-08 ইং
মেহেরপুরে মেঘনা ব্যাংক ট্যাপ এন পে’র উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলায় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে মেঘনা ব্যাংক ট্যাপ এন পে’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ট্যাপ এন পে’র ডিষ্ট্রিবিউটর এমআরএম টেলিকম এ অনুষ্ঠানের আয়োজন করে। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এ মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা পার্টনার ডিষ্ট্রিবিউটর রাহিদুরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যাপ এন পে’র জোনাল হেড নাসির উদ্দিন, এমআরএম টেলিকমের স্বত্তাধকিারী মোহাম্মদ রুবেল । এজেন্টদের প্রশিক্ষন প্রদান করেন প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার আমিনুল ইসলাম। অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের এর সঞ্চালনায় অনুষ্ঠানে ট্যাপ এন পে’র আর.এস. এম নাছির উদ্দিন মুজমদার, টিএম রেজাউল করিম, পিডি রাহিদুজ্জামান স¤্রাটসহ জেলার বিভিন্ন এলাকার ১০০ জন এজেন্ট এসময় সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)