কাঁঠালপোতা গ্রামে ৮ম শ্রেণীর ছাত্রী

আপলোড তারিখঃ 2017-12-08 ইং
কাঁঠালপোতা গ্রামে ৮ম শ্রেণীর ছাত্রী ছবির ক্যাপশন:
বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মেহেরপুরের বারাদি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার জাদুখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আয়েশা খাতুন (১৪) বাল্য বিবাহের কবল থেকে রক্ষা পেল। এলাকা সূত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার বেলা ২টার দিকে পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের লিটন আলির মেয়ে জাদুখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আয়েশা খাতুন এর সাথে পিরোজপুর গ্রামের আশাদুল হকের ছেলে আলমগীরের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। বাল্য বিবাহের এই খবরটি স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কে অবগত করা হলে, সংস্থার প্রোগ্রাম অফিসার ও মানবাধিকার কর্মী সোনিয়া আক্তারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কাঠালপোতা গ্রামে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়। সংস্থার পক্ষ থেকে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রাশসন কে অবহিত করলে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করে দেওয়া হয়। একই সাথে বর পক্ষ বিয়ে ছাড়াই মুচ লেখা দিয়ে স্থান ত্যাগ করে। অপর দিকে মেয়ের বাবা লিটর আলি তার মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার অঙ্গিাকার করে মুচ লেখে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)