ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা একাডেমি মোড় দোকান মালিক সমিতির আয়োজনে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডলকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চুয়াডাঙ্গা একাডেমি স্কুল চত্বরে ওই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমি মোড় দোকান মালিক সমিতির সহ-সভাপতি শহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রিপন মন্ডল। কমিটির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উপ-ঢৌকন প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সেপেক্টর আহসান হাবিব, সদর ফাড়ি ইনচার্জ ওহিদুল ইসলাম ওহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানজির আহম্মেদ রনি, সেখ আরমান আলী, ডব্লু মিয়া ও রফিউদ্দিন টোকন। অনুষ্ঠনটি পরিচালনা করেন একাডেমি মোড় দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক ইসলাম রকিব। সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠন শেষে চুয়াডাঙ্গা একাডেমি মোড় দোকান মালিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির নির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
