পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ভাংবাড়িয়া একাদশ জয়ী

আপলোড তারিখঃ 2017-12-08 ইং
পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ভাংবাড়িয়া একাদশ জয়ী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম ম্যাচে ট্রাইব্রেকারে ভাগ্য নির্ধারণ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম ম্যাচে আলমডাঙ্গা ভাংবাড়িয়া ফুটবল একাডেমি ৪-১ গোলে পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। গতকাল বৃহস্প্রতিবার বিকেলে চুয়াডাঙ্গা টাউনমাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ম্যাচে নির্ধারিত সময়ে কোন পক্ষই একে অপরের জালে বল জড়াতে পারেনি। ফলে বাইলজ অনুযায়ী খেলার ফলাফল নিশ্চিত করতে টাইব্রেকার পদ্ধতির সহায়তা নেয়া হয়। টাইব্রেকারে আলমডাঙ্গা ভাংবাড়িয়া ফুটবল একাডেমি ৪-১ গোলে পাঁচ কমলাপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচত হয় পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় স¤্রাট শাহজাহান। খেলা শেষে অংশগ্রহনকারী দুটি দলকে মন্ডল স্পোর্টস ও রয়েল পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে উভয় দলকে ক্রেস্ট ও ১টি করে ফুটবল পুরস্কার দেয়া হয়। ভাংবাড়িয়া ফুটবল একাডেমির ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব। পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলেদেন খাদিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল। ম্যান অবদি ম্যাচ স¤্রাট শাহজাহানের হাতে মিনিস্টার ফ্রিজের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আ: সালাম। গতকাল খেলার মাঠে খেলা উপভোগের জন্য উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা পরিষদের কাউন্সিলর রকিবুল হাসান,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ নাসির জোয়ার্দ্দার, হাফিজুর রহমান লিটন,জহুরুল ইসলাম বেলু সহ শত শত দর্শক। আজ একই মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হবে জুড়ানপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও চিৎলাগোবিন্দহুদা ফুটবল একাডেমি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)