আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় প্রতিবেশীর হামলায় এক নারী আহত

আপলোড তারিখঃ 2017-12-07 ইং
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় প্রতিবেশীর হামলায় এক নারী আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে প্রতিবেশীর হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের ভাংবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আ. রুবানের নিজ বাড়ীতে আঙ্গিনায় দিয়ে কলের পানি বের করার নালায় প্রতিবেশী মুকুল হোসেনের স্ত্রী আজিরন নেছা প্রায়ই ময়লা আবর্জনা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই বিষয়ে গতকাল আঃ রুবানের স্ত্রী হাটবোয়ালিয়া জিনিয়াস ক্যাডেট মাদ্রাসার শিক্ষিকা দিলরুবা খাতুন গতকাল সকাল ৭ টার দিকে আজিরন নেছাকে বাধাঁ দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে আজিরন নেছা ও তার ছেলে আরিফুল দিলরুবা খাতুনকে লোহার রড ও বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে দিলরুবা খাতুন রক্তাক্ত জখম হন। এসময় অন্য প্রতিবেশী এবং তার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তার মাথায় ১১ টি সেলাই দিয়ে চিকিৎসাধীন রেখেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত দিলরুবা স্বজনরা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)