লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগ

আপলোড তারিখঃ 2017-12-07 ইং
লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার মালোপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর বাড়ি থেকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মালোপাড়ার স্বামীর বাড়ি থেকে থেকে লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকারী পালানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গত ৩রা ডিসেম্বর স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্ত্রী স্বর্ণালংকার ও নগত টাকাসহ পালিয়ে যায়। ঘটনার বিবরনে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে ইমতিয়াজ রহমান সোহাগের সাথে একই পাড়ার মো. হান্নানের মেয়ে সাদিয়া আক্তার স্বপ্নার সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে এবং দশ বছর পূর্বে তাদের বিবাহ সম্পন্ন হয়। দীর্ঘ ১০ বছরের সংসার জীবনে তাদের একটি ৭বছর বয়সের কন্যা সন্তান আছে বলেও জানা গেছে। সোহাগ নিজে অশিক্ষিত হলেও তার স্ত্রীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়া চলে আসছিল। এরই জের ধরে গত ৩রা ডিসেম্বর স্বপ্না তার স্বামী সোহাগ বাড়িতে না থাকার সুযোগে তার ঘরের আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী স্বামী ইমতিয়াজ রহমান সোহাগের সাথে কথা বললে তিনি জানান, সে চুয়াডাঙ্গা সদর থানার সামনে অবস্থিত নীলা জুয়েলার্সের স্বর্ণকারীগর। এ কারনেই সে সকালে বাড়ি থেকে বের হয় এবং দুপুরে খাওয়ার জন্য বাড়িতে যায়। ঐ দিন দুপুরে সে বাড়ি ফিরলে দেখেন যে তার ঘরে তালা দেয়া। এমন সময় সে তার স্ত্রীকে ফোন করলে তার স্ত্রী জানায় সে আর তার সাথে সংসার করবেনা। পরে সোহাগ ঘরে প্রবেশ করে দেখেন তার ঘরের আসবাবপত্র, ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার ও ঘরে রাখা নগত ১ লক্ষ ৩৫ হাজার টাকা নেয়। তার স্ত্রীর পালিয়ে যাওয়ার বিষয়ে তার কাছে জানতে চাইলে তার পরকীয়া সম্পর্কের জেরেই এমন কাজ করেছেন বলে ধারনা করছেন। সোহাগের অভিযোগের প্রেক্ষিতে তার স্ত্রীর স্বপ্নার সাথে এ বিষয়ে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা মোবাইল ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। ভুক্তভোগী সোহাগের পক্ষ থেকে তার স্ত্রী স্বপ্নাকে ফেরত পাওয়ার জন্য পৌর মেয়রের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)