বগমপুর ক্যাম্প পুলিশের ফেনসিডিলসহ একজন আটক

আপলোড তারিখঃ 2017-12-07 ইং
বগমপুর ক্যাম্প পুলিশের ফেনসিডিলসহ একজন আটক ছবির ক্যাপশন:
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আকন্দবাড়ীয়ার শহর আলী নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে আকন্দবাড়িয়া মাঝপাড়া থেকে আটক করে। আটককৃতের কাছ থেকে উদ্ধার করে ৩ বোতল ফেনসিডিল। আটককৃত শহর আলীকে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করেছে। পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জাকির হোেেসন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মাঝেরপাড়ায়। এসময় আকন্দবাড়িয়া মাঝেরপাড়া থেকে শহর আলী (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে ৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে। আটককৃত শহর আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকালই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)