আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2017-12-07 ইং
আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মনোনয়ন প্রত্যাশী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস বলেন- বিএনপি জামায়াত যখন দশেকে চরম অবনতির দিকে ধাবিত করছিল, তখন জনগণ আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিল। সেই অবনতির অবস্থা থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হতে চলেছে। একমাত্র আওয়ামী লীগ সরকার আসলে কৃষক তাদের ন্যায্য অধিকার ও মূল্য পায়। একমাত্র আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে চলেছে। উন্নয়নের গণজোয়ার যদি বজায় রাখতে হয়, তবে আবার আওয়ামী লীগ সরকারকে নির্বচিত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোমিনুল ইসলাম, শ্রম ও জনশক্তি সম্পাদক শামসুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী সদস্য আক্তার বিশ্বাস, বাজার কমিটির সভাপতি মিন্টু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতিয়ার রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার, আব্দুল জলিল, সবুজ, পলক, সুইট, মানুয়ার, রিয়াদ টোকন, সাব্বির, গালিব, শাহিন বিশ্বাস, রিজিক, সানোয়ার সহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)