১শ’ পিস ইয়াবা ১৬ বোতল ফেনসিডিলসহ লিটন আটক

আপলোড তারিখঃ 2017-12-07 ইং
১শ’ পিস ইয়াবা ১৬ বোতল ফেনসিডিলসহ লিটন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার স্টেশনপাড়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে স্টেশনপাড়া এলাকা থেকে ১শ’ পিস ইয়াবা ও ১৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ৫টার দিকে স্টেশনপাড়া এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রয় অবস্থায় হানাদিয়ে স্টেশনপাড়ার কুতুবউদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী লিটনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ও ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা থানা প্রায় মাসখানেক ধরে আলমডাঙ্গা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর ভিতরেও মাদকব্যবসায়ী লিটন বড় ধরনের মাদকের চালান নিয়ে ব্যবসা শুরু করে আসছিলো। গতকাল ওসি আবু জিহাদের নির্দেশে এসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসহ লিটনকে আটক করতে সমর্থ হন। আটকের ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসআই মোস্তাফাসহ অভিযানকারী সকলকেই ৫ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)