কালীগঞ্জে বাস উল্টে আহত ১০ যাত্রী

আপলোড তারিখঃ 2017-12-06 ইং
কালীগঞ্জে বাস উল্টে আহত ১০ যাত্রী ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বলিদাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী কেজিএন পরিবহনের একটি যাত্রীবাহি বাস (চুয়াডাঙ্গা-জ-০৪-০০০১) কালীগঞ্জ-যশোর মহাসড়কের বলিদাপাড়া নামকস্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীরা আরো জানান, বলিদাপাড়া নামকস্থানে মহাসড়কে পিচ খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মুলত গর্তের কারনেই এই দুর্ঘটনা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)