গাংনীবাসীর পক্ষে থেকে রোহিঙ্গাদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2017-12-06 ইং
গাংনীবাসীর পক্ষে থেকে রোহিঙ্গাদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীবাসীর পক্ষে রোহিঙ্গা শরনার্থীদের জন্য এক ট্রাক কম্বল প্রদান করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে ৩ হাজার ১শ কম্বল রোহিঙ্গা শীতার্তদের মাঝে বিতরন করা হয়। মেহেরপুরের মাইটিভির ও বণিকবার্তার সাংবাদিক মাহাবুব আলমের পরিচালনায় টেকনাফের নওপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপটেন সাইদ হোসেন, গাংনী পৌরসভার প্যানেল মেয়র সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বশির উদ্দীন, কাউন্সিলর আসাল উদ্দীন, বাবলু আহম্মেদ, এনামুল হক, খাদিজা আশরাফ ফাউন্ডেশনের সদস্য, ওয়ালটন শোরমের সত্বাধীকারী সাজু, জামান গামেন্টেস এর কাম রুজামান, তুহিন ইলেকট্রনিক্সএর তুহিন, গোপালনগর গ্রামের রফিকুল প্রমুখ। এরআগে গত শনিবার সন্ধ্যায় গাংনী বাজার থেকে গাংনী মসজিদ কমিটির সভাপতি হাজি মহাসিন, সাধারণ সম্পাদক হাজি আলফাজ উদ্দীন, বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক, জুয়েলার্স ব্যবসায়ী নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষ ত্রাণ বাহি গাংনীর আমানত বহনকারী সদস্যদের বিভিন্ন পরামর্শ প্রদান পূর্বক বিদায় প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)