দু’মাদকব্যবসায়ীর জেল : দু’জনকে থানায় সোপর্দ

আপলোড তারিখঃ 2017-12-05 ইং
দু’মাদকব্যবসায়ীর জেল : দু’জনকে থানায় সোপর্দ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন আটক আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে। জানা যায়, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ গড়চাপড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মাদকব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনকে (৫৫) আটক করে। অন্যদিকে, হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ ভাঙবাড়িয়া গ্রামের মাদকব্যবসায়ী অপূর্ব কুমারের ছেলে আশিষ কুমারকে আটক করে আলমডাঙ্গায় সোপর্দ করে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনকে ১৫ দিন ও আশিষ কুমারকে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান। গতকালই তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে, আলমডাঙ্গার থানা পুলিশ অভিযান চালিয়ে হারদী, ওসমানপুর-প্রাগপুর থেকে দুই মাদকব্যবসায়ীকে দেড়শ গ্রাম গাঁজাসহ আটক করে। `` জানা গেছে, আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হারদী ইউনিয়নের ওসমানপুর-গ্রাগপুর সড়ক থেকে হারদী গ্রামের ইছাহক আলীর ছেলে স্বপন (৪২) ও দূর্লভপুর গ্রামের ওসমানের ছেলে ঘোটক জিয়ারুলকে দেড়শ গ্রাম গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)