পাখীভ্যানের চাকায় ওড়না পেচিয়ে মাÑমেয়ে আহত

আপলোড তারিখঃ 2017-12-05 ইং
পাখীভ্যানের চাকায় ওড়না পেচিয়ে মাÑমেয়ে আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় চলন্ত পাখীভ্যানের চাকায় ওড়না পেচিয়ে মাÑমেয়ে আহত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের রেজাউল হকের স্ত্রী রোজিনা খাতুন তার মেয়েকে হারদী হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে গতকাল সকাল ১০টার দিকে পাখীভ্যান যোগে প্রাগপুরে ফিরে যাচ্ছিল। যাওয়ার পথে হারদীÑওসমানপুর মাঠের মাঝে চলন্ত পাখীভ্যানের চাকায় রোজিনা খাতুনের ওড়না পেচিয়ে গেলে মা-মেয়ে দু’জনায় রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদেরকে হারদী হাসপাতালে ভর্তি করলে সেখানে মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পাঠিয়ে দিলেও মা রোজিনা খাতুন বেশী জখম হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)