জীবননগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতিসভা

আপলোড তারিখঃ 2017-12-05 ইং
জীবননগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতিসভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে গতকাল সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সেলিম রেজা। সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এ উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির নির্বাহী সদস্য গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদের অকাল মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করার মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য ডা. শাহিনূর হায়দার, আলমগীর হোসেন, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকীবিল্লাহ ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)