মাদরাসাছাত্র মুস্তাকিমকে ধাক্কা : গুরুতর অবস্থায় রাজশাহী রেফার্ড

আপলোড তারিখঃ 2017-12-05 ইং
মাদরাসাছাত্র মুস্তাকিমকে ধাক্কা : গুরুতর অবস্থায় রাজশাহী রেফার্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় ফজলুল উলুম ক্যাডেট স্কীম মাদরাসার ২য় তলার ছাদ থেকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফজলুল উলুম ক্যাডেট স্কীম মাদরাসার ছাদ থেকে ধাক্কা দিয়ে মুস্তাকিমকে (১২) নামের এক শিশুকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তারই সহপাঠী সিয়ামের বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুস্তাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিতসক রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত মুস্তাকিম মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মাদরাসাপাড়ার সালু ড্রাইভারের ছেলে। জানা গেছে, গতকাল বিকাল ৩টার দিকে মাদরাসার দ্বিতীয় তলার ভবনের ছাদে ওই মাদরাসার হেফজ বিভাগের কিছু ছাত্ররা খেলা খেলছিল। হঠাত সিয়াম (১২) নামের এক ছাত্র অপর ছাত্র মুস্তাকিমকে ধাক্কা দেয়। এতে মুস্তাকিম দ্বিতীয় তলা থেকে মাটিয়ে পড়ে যায়। পরে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা মুস্তাকিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিতসক বলেন, মুস্তাকিমের অবস্থা আশঙ্কাজনক। তার দু’পা এবং বেশ কয়েকটি দাত ভেঙে গেছে। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিতসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল বিকালেই রাজশাহীর উদ্দেশ্যে মুস্তাকিমকে নিয়ে চুয়াডাঙ্গা ত্যাগ করেন তার পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)