দামুড়হুদায় পাশবিক নির্যাতনের শিকার এক শিশু

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
দামুড়হুদায় পাশবিক নির্যাতনের শিকার এক শিশু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় শামিম হোসেন (৪) নামের এক শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর। শিশুটির পরিবার বলছে, প্রতিবেশি বখাটে যুবক রনি বিশ্বাস এ ঘটনা ঘটিয়েছে। শনিবার বিকালে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। শিশু শামিম হোসেন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ানের বিষ্ণপুর গ্রামের কাচাড়ীপাড়ার মইন আলির ছেলে। বখাটে যুবক রনি বিশ্বাস দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ানের বিষ্ণপুর গ্রামের কাচাড়ীপাড়ার সোহরাব বিশ্বাসের ছেলে। শিশুটির মা শাহানা খাতুন বলেন, শনিবার বিকালে প্রতিবেশি রনি বাড়ি থেকে শিশু শামিমকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে গ্রামের একটি কলাবাগানে নিয়ে যায় শিশুটিকে। সেখানে নিয়ে রনি তাকে পাশবিক নির্যাতন করে। শিশুটি বাড়ি ফিরে আসলে অসুস্থ্য হয়ে পড়ে। বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনলে কর্তব্যরত চিকিৎসক ফিমেল সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রাখে। রাতেই চিকিৎসক মেডিকেল রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ করেন। বর্তমানে শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় শিশুটির মা শাহানা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)