আলমডাঙ্গায় মোটরসাইকেল আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় মোটরসাইকেল আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ২জন গুরুতর আহত হয়েছে। আলমডাঙ্গাÑহাটবোয়ালিয়া সড়কের হারদী কুয়োতলা মোড়ে গতকাল বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কুষ্টিয়ায় একটি এনজিও তে কর্মরত গাংনী থানার গাড়াডোব গ্রামের এনায়েত আলীর ছেলে হাসান (৪০) তার নিজ বাড়ী থেকে মটর সাইকেল যোগে কর্মস্থল কুষ্টিয়ায় যাচ্ছিল। অন্যদিকে আলমডাঙ্গা থেকে মাছ বিক্রি শেষে আলমসাধু চালক গাংনী থানার ষোলটাকা গ্রামের মৃত রায়হান আলীর ছেলে মন্টু নিজ গ্রামে আলমসাধু চালিয়ে দ্রুত গতিতে নিজ গ্রামে ফিরছিলো। পথিমধ্যে ঘটনাস্থলে আলমসাধু মটর সাইকেলকে মুখোমুখি ধাক্কা দিলে মটর সাইকেল চালক হাসানের ডা পা ভেঙ্গে গুড়িয়ে গুরুতর আহত হয়। আলমসাধু চালক সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয় জনগন গুরুতর আহত মটর সাইকেল চালক হাসান কে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে।উত্তেজিত জনগন আহত আলমসাধু চালককে পিটনি দিয়ে হারদী হাসপাতালে ভর্তি করে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)