বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ স্বীকৃতি লাভ করায় মহেশপুরে গণসমাবেশ

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ স্বীকৃতি লাভ করায় মহেশপুরে গণসমাবেশ ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভুক্ত হওয়াই মহেশপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩ টায় মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির লতা, মহেশপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অমলকুমার কুন্ডু, কাজীরবেড় ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শহিদুজ্জামান তরফদার, নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা, বাশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর আবুল হাসেম পাঠান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আশিকুর রহমান আশিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)