আসন্ন কেডিকে ইউপিতে প্রার্থীর পক্ষে রুহুল আমিনের গণসংযোগ

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
আসন্ন কেডিকে ইউপিতে প্রার্থীর পক্ষে রুহুল আমিনের গণসংযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার আসন্ন কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের পক্ষে দিন ব্যাপি বিভিন্ন শ্রেনি পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন জেলা জামায়াতের সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী রুহুল আমীন। এসময় জেলা জাময়াতের সমাজ কল্যান সম্পাদক নায়েব আলী, জীবননগর উপজেলা আমীর অধ্যাপক খলিলুর রহমান, ঈসরাইল হোসেন, গোলাম রসুল, মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। গণসংযোগকালে রুহুল আমীন বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে হলে কেডিকে ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মাওলানা আব্দুস সাত্তারের বিকল্প আর কেউ নেই। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)