ছবির ক্যাপশন:
মেহেরপুরের আমঝুপি হাটে অসুুুুস্থ গরু জবাই করে মাংস বিক্রি
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি হাটে অসুুুুস্থ্য গরু জবাই করায় গরুর মালিক ও কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে আমঝুপি হাটে এ অভিযান চালানো হয়। এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান। দন্ডিত গরুর মালিক চাঁদপুর গ্রামের হাসান আলী ৫ হাজার ও রাজনগর গ্রামের হেলাল কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করে।
জানা যায়, পিরোজপুর ইউনিয়নের চাদপুর গ্রামের কুরবান আলীর ছেলে হাসান আলীর একটি গরু কয়েকদিন ধরে অসুস্থ ছিলো। ফলে পাশের গ্রামের রাজনগর এলাকার গরুর কসাই হেলালকে খবর দেন তিনি। পরে হেলাল এসে নামমাত্র দাম দিয়ে কিনে নিয়ে আসেন অসুস্থ গরুটি। আমঝুপি হাটে গরুটি জবাই করেন এবং ৩০০ টাকা দরে বিক্রয় করেন। গরুর মাংস গোপন সংবাদের ভিত্তিতে স্যানেটারি ইন্সপেক্টার তরিকুল ইসলাম আমঝুপি হাটে অসুস্থ গরুটির মাংস জব্দ করেন। পরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুর রহমান ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুর আলমের উপস্থিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে গরুর মালিকের স্বীকারোক্তিতে ২০০১/২৪ ধারায় অসুস্থ গরু জবাই ও বিক্রয় করার দায়ে গরুর মালিক হাসানের ৫ হাজার টাকা এবং কসাই হেলাল ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে গরুর মাংস জনস্বার্থের সামনে কেরাসিন ঢেলে মাটির নিচে পুতে দেয়া হয়। বিচারক পাঠান মো. সাইদুজ্জামান বলেন, আমঝুপি হাটে অসুস্থ্য গরুর মাংস বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুর মালিক ও কসাইকে জরিমানা করা হয়। পরে মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়।
