প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, আমাদের অংশ; হতে পারে দেশের সম্পদ

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, আমাদের অংশ; হতে পারে দেশের সম্পদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় বক্তারা নিজস্ব প্রতিবেদক: ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে কোর্ট মোড়ে এসে শেষ হয়। এরপর েেবলা ১১টার সময় জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র এবং এনজিওর যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের অংশ। তারাও হতে পারে দেশের সম্পদ। তাই প্রতিবন্ধীদের স্বাভাবিক মানুষের মতো অধিকার দিয়ে সু-শিক্ষিত করতে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে আমাদের সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। কার্পাসডাঙ্গা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গতকাল রোববার সকাল ১১ সময় এসডিডিবি কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ এই সেøাগানকে সামনে রেখে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা সিএমএফপি ম্যানেজার জিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। এসময় আরো উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ কর্মকর্তা মাহব্বু সরকার, প্রকল্প কমকর্তা বাপ্পা, প্রতিবন্ধী নেতা কিতাব আলী, আহসানসহ কয়েকশত প্রতিবন্ধী। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৭ পালন করা হয়েছে। প্রতিবন্ধী দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনটি উপলক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাণবন্ত এক আলোচনা সভায় সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মেহেরপুর প্রেসকøাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলশি কুমার পাল, জেলা ব্রাক প্রতিনিধি মোশারফ হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধি সাইফুল ইসলাম ও প্রতিবন্ধী শিক্ষক আকলিমা খাতুন। গাংনাী উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজসেবা উপপরিচালক দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন কম্পিউটার প্রশিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী ওমর ফারুক, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিবন্ধী আকলিমা খাতুন প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় এনজিও কর্মী বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)