চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার আয়োজনে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফা’র উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভুতপূর্ব অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। এ ছাড়াও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিক পাড়া বায়তুল নাজাত জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এ উপলক্ষে জামে মসজিদ কমিটির সদস্য মো. আলমগীর আযমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদের ইমাম সাহেব। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ ছাড়া বাইতুল নাজাত জামে মসজিদের সভাপতি এড. রফিকুল ইসলামসহ এড. আব্দুল মালেক, আব্দুল জব্বার বাবু, আমিরুল ইসলাম জুয়েল, আমিনুল ইসলাম পাভেল, শ্রী তপন চ্যাটার্জী, জাকির হোসেন তাজু, খান জাহান আলী, জিল্লুর রহমান সিহাব, ফিরোজ, রবিউল ইসলাম চুম্মা ও আরিফ উপস্থিত ছিলেন। অপরদিকে, ১২রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিল করেছে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত শনিবার সন্ধ্যা ৭টার সময় চুয়াডাঙ্গা বড়বাজারস্থ রজব আলী সুপার মাকের্ট মার্কেট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদারের সভাপত্বিতে মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগাঠনিক সম্পাদক সামিউল হক শিমুল, বিএনপি নেতা বদর উদ্দিন বাদল, আব্দুল গণি, যুবদল নেতা মনিরুজ্জামান লিটন, মাসুদ রানা আপেল, মো. শামসুল হক ঝন্টু, ইমরুল হোসেন ফটিক, এরশাদ আলী, সেলু উদ্দিন, ছাত্রদলের সদস্য রিন্টু মহলদার, শাওন, সৈকত, রিপন, সনি, সবুজ, হৃদয়সহ অন্যান্য নেতা কর্মীরা। মিলাদ মাহফিলে কোরআন ও হাদীসের আলোকে আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আসাদ। `` মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপর জেলা সাহিত্য পরিষদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। গত শনিবার জেলা সাহিত্য পরিষদ-এর কার্যালয়ে আলোচনা সভায় জেলা সাহিত্য পরিষদ-এর সভাপতি নুরুল আহমেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদ-এর উপদেষ্টা মীর রওশন আলী মনা, সাধারণ সম্পাদক নুর আলম, প্রমূখ। পরে সংগঠনের কার্যালয়ে এক মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)