হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বেকারী সমিতির সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বেকারী সমিতির সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বেকারীতে হামলা ভাংচুর মারপিট অর্থলুটের প্রতিবাদ ও আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় বেকারী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মারপিট করে অর্থ লুটের ঘটনায় গতকাল বেলা ৪টায় সাংবাদিক সম্মেলন করেছে আলমডাঙ্গা বেকারী সমিতি। আলমডাঙ্গার আনন্দধামের মুসলিম বেকারীতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বেকারী মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার মৃত নিরাঞ্জন সরকারের ছেলে নয়ন সরকার অজ্ঞাত ৫/৬ জন সহযোগীসহ মুসলিম বেকারীতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও বেকারী মালিক আবুল কাশেম বাবুল, বেকারী শ্রমিক বিপুল ও প্রতিবেশী লিটনকে মারপিট করে ক্যাশ বাক্স থেকে নগদ ৮০ হাজার টাকা লুট করে নেয়। এসময় মালিকের চিৎকারে বেকারী শ্রমিক বেকারী সংলগ্ন বাসা ও এলাকাবাসী ছুটে এলে তারা বেকারী মালিককে হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বেকারী মালিক ঐদিনই রাতে আলমডাঙ্গা থানায় নয়ন ও অজ্ঞাত সহযোগীদের নামে অভিযোগ দায়ের করে। বর্তমানে বেকারী মালিক আবুল কাশেম বাবুল তার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে মাধ্যমে বেকারী সমিতি হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ জামসিদুল হক মুনি, শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হোসেন, বেকারী মালিক ফিরোজ রহমান মিলন, বেকারী সমিতির সাধারন সম্পাদক মিনাল হোসেন, মহসীন আলী হোসেন, মনিরুজ্জামান মনি, আলিম হোসেন, খ. তৈহিদুল ইসলামসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)