জীবননগরে জমি দখল নিয়ে দু’জনকে পিটিয়ে জখম : ঘরবাড়ি ভাংচুর

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
জীবননগরে জমি দখল নিয়ে দু’জনকে পিটিয়ে জখম : ঘরবাড়ি ভাংচুর ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জমি দখল করতে বাধা দেওয়ায় বসতঘর ভাংচুরসহ দুই জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সকাল ১১টার সময় তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গ্রামের ফিদ্দু ও মিজানুর রহমানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। একপর্যায়ে গতকাল সকালে ফিদ্দুর বাড়িতে মিজানুর ও তার ভাইয়েরা জমির জন্য মিমাংশা করার কথা বলে ফিদ্দুর বাড়ি ঘর ভাংচুর করতে থাকে। এ সময় বাড়ির মালিক তেতুলিয়া গ্রামের মৃত মোলক চাঁদ মন্ডলের ছেলে দিনমজুর ফিদ্দু (৪৫) এবং রহমত আলীর স্ত্রী মায়া (৩৫)বাঁধা দিলে তাদের দুইজনকে পিটিয়ে জখম করে। এ সময় স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ফিদ্দু বলেন, আমার সাথে মিজানুর সাথে যে জমি নিয়ে বিরোধ চলছে সেই জমির ব্যাপারে কোর্টে একটি মামলা চলছে। কিন্তু গতকাল রবিবার সকাল ১১টার সময় মিজানুর ও তার ভাই আশাদুল ইসলাম এবং কাছেদ মিলে জমির বিষয়ে মিমাংশ করার কথা বলে বাড়ির ভিতরে আসে, হঠাৎ তারা কোন কিছু না বলেই আমার বাড়িঘর ভাংচুর করতে থাকে। আমি এবং আমার ছোট ভাইয়ের স্ত্রী বাড়িঘর ভাংচুর করতে নিষেধ করলে তারা আমাদের বেধড়কভাবে মারধর করতে থাকে। একপর্যায় আমার ছোট ভাইয়ের স্ত্রী বাড়ির উঠানে পড়ে গেলে এবং আমি চিৎকার করলে তারা পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)