আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌর ও কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় গণসংযোগ ও কর্মী সমাবেশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলমডাঙ্গা পৌরসভা ও জামজামি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কর্মী সমাবেশ করেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরনের লক্ষ্যে বিভাজন নয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয় তবে আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। ডিজিটাল বাংলার রুপকার শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্বান জানিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য চিত্র তুলে ধরেন তিনি। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। পথসভা ও গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরী, আলমিুল হক ইকু, আলী আকবার কয়েন, তৈয়ব আলী, বাহার উদ্দিন, সরোয়ার হোসেন, সোরাব হোসেন, মুক্তিযোদ্ধা রেজাউল মাষ্টার, জেলা কৃষকলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক কামাল এহসান রুমি, ইউনিয়ন যুবলীগ কর্মী আব্দুল লতিফ বিশ্বাস, রাসেল জো., টিপু, আহাম্মেদ, হুমায়ন, সবুজ, পলক, সুইট, প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)