আলমডাঙ্গায় শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল

আপলোড তারিখঃ 2017-12-04 ইং
আলমডাঙ্গায় শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় অফিস: আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণের কটুক্তি করায় কলেজ ছাত্রলীগ শামসুজ্জামান দুদুর পুশপুত্তলিকা দাহ করে। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা তপন ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগের সাবেক সদস্য সোহেল রানা শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগের সাবেক সদস্য টুকুল, ছাত্রলীগ নেতা সাগরের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কৃষক লীগ নেতা লালন, উপজেলা ছাত্রলীগ নেতা হারুন অর রশীদ, পৌর ছাত্রলীগ নেতা সুমন, শাকিল, সজিব, জোয়াদ, তিতাস, কলেজ ছাত্রলীগ নেতা মালেক, মামুন, জজ, রিফাজ, রাকিব, আসিফ, রুদ্র, কাজল, জসীম. তুর্যসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মী। অনুষ্ঠানের আগে একটি বিক্ষোভ মিছিল, আলমডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন শেষে অলিফ উদ্দিন মোড়ে দুদুর কুশপুত্তলিকা দাহ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)