ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। ২নং ওয়ার্ড আওয়ামী লীগৈর সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুসা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ওলিউল্লাহ খান, রতন কর্মকার, মজিবুল হক, শ্রমিক ইউনিয়নের নেতা আমিরুল ইসলাম, মাজেদ ভাইয়া, যুবলীগ নেতা মনিরুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ।
