আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর

আপলোড তারিখঃ 2017-12-02 ইং
আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বণিক সমিতির অফিস কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বণিক সমিতি সাবেক সভাপতি আলহাজ সমসের আলী মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির, নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কর্মকর্তা গাংনী সোনালী ব্যাংক ম্যানেজার সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহসান উল্লাহ, মুদি সমিতির সভাপতি আরেফিন মিলন, জিল্লুর রহমান ওল্টু, মাগরিবুর রহমান প্রমুখ। বণিক সমিতির নবনির্বাচিত নের্তৃবৃন্দরা হলেন- সভাপতি মকবুল হোসেন, সহসভাপতি জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক শাহিন রেজা মিল্টন, সহ-সাধারন সম্পাদক হাজী মীর শফিকুল ইসলাম, খ. আব্দুল্লা, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনি মিয়া, ধর্মীয় সম্পাদক হাফেজ মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম প্রিন্স, ক্রীড়া সম্পাদক উজ্জল হোসেন। এছাড়া সদস্য রাজিবুল ইসালাম রাজীব, জসীম উদ্দিন, জয়নাল আবেদীন ক্যাপ, কুহিন রেজা, রেজাউল হক তোতা, শেখ সাদি, সিরাজুল ইসলাম, মীর মতিয়ার রহমান শরিফুল ইসলাম ও মোহাম্মদ আলী মন্টু। শপথ গ্রহণের পর বণিক সমিতির দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত কমিটির নের্তৃবৃন্দরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)