পবিত্র কোরআন তেলোয়াত অনুষ্ঠানের উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-12-02 ইং
পবিত্র কোরআন তেলোয়াত অনুষ্ঠানের উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার আল-ইকরা ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীদের আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আল ইকরা ক্যাডেট একাডেমিতের ৩য় শ্রেণির মুসলিম শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আল ইকরা ক্যাডেট একাডেমির সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর শহীদ, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মও. জুলফিকার আলী। শিক্ষক শাহীন শাহিদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাই, মও. মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া, লিপু মোল্লা, ইদ্রিস আলী খান, সিরাজুল ইসলাম, আলী আকবর, আশাদুল ইসলাম খান, এনামুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন বলেন- আল ইকরা প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর অন্যান্য শিক্ষার পাশাপাশি তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল করে থাকে। তিনি আরও বলেন- বিজয়ের মাসে ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবীত করা, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা ও জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা প্রদান করার জন্য শিক্ষদের প্রতি অনুরোধ রইলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)