ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘স্বাস্থ্য আমার অধিকার’। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের নেতৃত্বে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়। স্বাস্থ্য বিভাগ ছাড়াও সুর্যের হাসি ক্লিনিক, পিকেএস, প্রত্যাশা, আত্মবিশ্বাস, ব্র্যাকের আয়োজনে একটি র্যালি এসে মূল র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল চত্বরে সমাপ্তি হয়। পরে সিভিল সার্জন ডা. খায়রুল আলমের সভাপতিত্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সমে¥লন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। হেল্থ এডুকেটর দেলোয়ার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুভ সুচনা করা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডা. আবুল হেসেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএমএর সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, সামাজিক উন্নয়ন সংস্থার বেলাল উদ্দীনসহ আরও অনেকে। বক্তারা বলেন, এইডস থেকে রক্ষা পেতে হলে সবধানতা অবলম্বন করতে হবে। একজনের ব্যবহার করা সিরিঞ্জ অন্য আর একজন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। একজনের রক্ত অন্যের শরীরে প্রয়োগ করার আগে ভালভাবে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে ওই রক্তে এইচআইভি ভাইরাস আছে কিনা। বর্তমানে বাংলাদেশে যে রোহিঙ্গাদের প্রবেশ করেছে তাদের মধ্যে এইডস রোগীর সংখ্যা অনেক। এদের থেকে দুরে থাকতে হবে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রবজেল হক।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘স্বাস্থ্য আমার অধিকার’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন এনজিও’র যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে র্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে তত্তাবধায়ক ডা. মিজানুর রহমানের নেতৃত্বে মেহেরপুর পৌর ঈদগাহ গেট থেকে একটি র্যালী শুরু হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জনের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. তাপস কুমার সরকার, ডা. অলোক কুমার দাস, ডা. এহসানুল কবীর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার প্রমুখ। আলোচা সভা ও র্যালীতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সেবিকা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
