উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত : ১৫টি মোটরসাইকেল ভাঙচুর

আপলোড তারিখঃ 2017-12-02 ইং
উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত : ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ছবির ক্যাপশন:
গাংনী শহরের থানাপাড়া ও ঢেপা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়া ও ধানখোলা ইউনয়নের ঢেপা গ্রামের মাঠে জমি দখল নিয়ে দু’গ্রামবাসির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে একটি পক্ষ অভিযোগ তুলেছে। আহতরা হলেন- গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের ওবাইদুল¬াহর ছেলে কামরুল ইসলাম (৩৫), আব্দুস সাত্তারের ছেলে দু’ছেলে মিনারুল ইসলাম (২৬) ও রুহুল আমীন (৩৫), আব্দুল মান্নান মাস্টারের ছেলে সাকিব হোসেন (১৭), মৃত আব্দুল ওহাবের ছেলে সোলাইমান হোসেন (২১), ওসমান গনির ছেলে আব্দুল¬াহ (১৭), আব্দুল জলিলের ছেলে নুর মহাম্মদ (১৮), হারুনুর-অর-রশীদের ছেলে নাঈম হোসেন (১৮), ওই গ্রামের জিনারুল ইসলাম (২৫), আবু বক্করের ছেলে রিপন আলী (২৬), খলিলুর রহমানের ছেলে রুবেল হোসেন (২৫), খাদেম আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫), বাবলু মিয়ার ছেলে সজিব হোসেন (১৭) ও আসাদুল ইসলামের ছেলে নাজমুল হুদা (২২)। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলার ঢেপা-পাঙ্গাসী মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। গুরুত্বর আহত কামরুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হয়। স্থানীয়রা জানান, ঢেপা গ্রামের কাউছার আলী, খোরশেদ আলী, এরশাদ আলী ও আদম আলীর বিনিময়কৃত সাড়ে ৪ বিঘা জমি দীর্ঘ বছর যাবত চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি ঢেপা গ্রামের সুকুমার হালদার ওই জমি নিজের দাবি করে গাংনী পৌরসভার কাউন্সিলর ও শিশিরপাড়া গ্রামের মিজানুর রহমানের কাছে বিক্রয় করেন। গতকাল দুপুরে কাউন্সিলর মিজানুর রহমান ওই জমি দখল করতে তার লোকজন নিয়ে ২০/২৫টি মোটরসাইকেলযোগে ঢেপা গ্রামের ওই জমিতে যায়। খবর পেয়ে জমির বিনিময় সূত্রের মালিক কাউছার, খোরশেদ, এরশাদ ও আদম আলী তাদের লোকজন নিয়ে প্রতিহত করতে যায়। এ সময় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। অপরদিকে, মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ ভাই আহত হয়েছেন। আহতদের মধ্যে মামুন হোসেন (৩০) ও মনিরুজ্জামান (২৭) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে মুনজুরুল হক বেন্জু (৪২) ও মারুফ হোসেন (৩৫)। আহতরা গাংনী পৌর শহরের থানা পাড়ার মকছেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, প্রতিপক্ষ একই পাড়ার সেকেন্দার আলীর কাছ থেকে প্রায় দির্ঘ বছর পূর্বে জমি বন্দোবস্ত নিয়ে মামুন সবুজছায়া নামের একটি নার্সারী বাগান গড়ে তোলে। যাহা কিছুদিন পর ছেড়ে দেওয়ার কথা রয়েছে। তাই নার্সারী বাগানের কিছু বড় গাছ যাহা মামুনদের লাগানো তাই তারা কেটে ফেলায় জমির মালিক সেকেন্দার আলী ও তার লোকজন মামুনকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে অন্যভাইরা সেখানে গেলে তাদের উপরেও হামলা চালিয়ে আহত করে। এঘটনায় রির্পোট লেখা পযর্ন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। গাংনী থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, একটি অনাকাংখিত ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। বর্তমানে সার্বিক বিষয় পুলিশের নজরে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)