গাংনীতে গোডাউনের দেয়াল ভেঙে মালামাল লুটপাটের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-12-02 ইং
গাংনীতে গোডাউনের দেয়াল ভেঙে মালামাল লুটপাটের অভিযোগ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী পৌর শহরের মালেক স্টোরের গোডাউন ঘরের দেওয়াল ভেঙ্গে গোডাউনের মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে গাংনী শহরের মানুষ যখন নামাজরত অবস্থায় ছিলেন সেই সুযোগে পাশ্ববর্তী জমির মালিক আব্দুস ছাত্তার তার লোকজনকে নিয়ে গোডাউনের মালামাল লুটপাট করে। ঘটনার পরপর গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপন ও গাংনী পৌরসভার প্যানেল মেয়র-২ এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন। মালেক স্টোরের সর্ত্বাধকারী আব্দুল মালেক জানান, আমাদের স্টোরের বহু মালামাল ওই গোডাউনে রাখা ছিলো। আমরা দুপুরে নামাজ পরতে গেলে পার্শ্ববর্তী জমির মালিক আব্দুস ছাত্তার কাউকে কিছু না জানিয়ে দোকানের দেওয়াল ভেঙ্গে মালামাল লুট করে। লুটপাটের পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা এবং ১ লক্ষ টাকার দেওয়াল ভাংচুর করেছে। এঘটনায় বাজার কমিটিকে অবহিত করি। পরে গাংনী থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশি আব্দুর ছাত্তারের মার্কেটটি আমাদের গোডাউনের পিছনে হওয়ায় গোডাউন ভেঙ্গে ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘদিন ধরে নানা অত্যাচারে অতিষ্ট করে ফেলেছে। যার ফলে বাজার কমিটি ও গাংনী থানায় অভিযোগ দায়েরর মাধ্যমে ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাতে চাই। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, এমন একটি মোখিক ও লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)