ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ডিলাক্স ও মাইক্রেবাস সংঘর্ষে নিহত তারেক মাসুদের ক্ষতিপূরণ
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন ও মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা ক্ষতিপূরণ মামলার রায় ঘোষণা আগামীকাল রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ দ্বিতীয় দিনের মতো রায় ঘোষণা শেষে অসমাপ্ত রায় ঘোষণার জন্য আগামী রোববার দিন ধার্য করেন। রায় ঘোষণার সময় আদালতে আবেদনকারী ক্যাথরিন মাসুদ এবং তার আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন আদালতে উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ১৩ মার্চ হাইকোর্টে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের সাক্ষ্যগ্রহন করা হয়। সা্েয নিহত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ মোট ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণের কথা বলেছেন।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। এরপর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিনেন্সে ১২৮ ধারায় বাস মালিক, চালক ও ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে তিপূরণ চেয়ে দু’টি মামলা করেন।
