ঝিনাইদহে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-12-02 ইং
ঝিনাইদহে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নদীতে নিখোঁজের ৩দিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, ঢাকার সাভার এলাকার ব্যবসায়ী হারুন অর রশিদের ছেলে ফেরদৌস মাহমুদ পারভেজ গত শনিবার শৈলকুপার রয়ড়া গ্রামে নানা বাড়ীতে বেড়াতে এসেছিল। বুধবার বিকেলে বাড়ীর পাশের কুমারনদে বেড়াতে গেলে নিখোঁজ হয় পারভেজ। পরে শুক্রবার সকালে শৈলকুপার ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় পারভেজের মৃতদেহ খুঁজে পাই। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পারভেজ ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার গ্রামের বাড়ী মাগুরার মহম্মদপুরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)