বাস টার্মিনাল হতে নতুন জেলখানার ভাড়া ১০ টাকা : মধ্যস্থানে ৫টাকা

আপলোড তারিখঃ 2017-12-02 ইং
বাস টার্মিনাল হতে নতুন জেলখানার ভাড়া ১০ টাকা : মধ্যস্থানে ৫টাকা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রথমবারের মত টাউন সার্ভিস চালু নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এবারই প্রথম আনুষ্ঠানিক ভাবে টাউন সার্ভিস (লেগুনা) চালু করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা টার্মিনালে হাজির হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘শহরে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রী দুর্ভোগ নিরসনে টাউন সার্ভিসের ভূমিকা অপরিহার্য। আপাতত দু’টি রুটে চারটি ডিজেল চালিত লেগুনা চালু করা হলো। প্রতিটি লেগুনাই যাত্রী আসন আছে ১৪টি। ভাড়া-চুয়াডাঙ্গা বাস টার্মিনাল হতে বড় বাজার শহীদ হাসান চত্ত্বর পর্যন্ত ৫ টাকা, শহীদ হাসান চত্ত্বর হতে ভিমরুল্লা নতুন জেলখানা ৫ টাকা এবং চুয়াডাঙ্গা বাস টার্মিনাল হতে সরাসরি নতুন জেলখানা ১০ টাকা। এ ছাড়া টার্মিনাল হতে স্টেশন-কলেজ-প্রেসক্লাব ৫টাকা। সকাল ৯টা হতে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ সার্ভিস।’ চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এ নাসির উদ্দীন জোয়ার্দ্দারের ব্যবস্থাপনায় টাউন সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)