ছবির ক্যাপশন:
দর্শনা কেরু চিনিকলের আওতাধীন এক ট্রলি
দর্শনা অফিস: দর্শনা কেরু চিনিকল আওতাধীন এক ট্রলি সার নিয়ে যাওয়ার পথে ৮ বস্তা সার উধাও। চলতি রোপন মৌসুমের আখ লাগনো জন্য দর্শনা কেরু চিনিকলের সার গোডাউন থেকে ট্রাক্টর ড্রাইভার মহিদুল ইসলাম, হেলপার নিজাম উদ্দিন ও বিল্লাল হোসেন ২০০ বস্তা সার নিয়ে একটি ট্রাক্টার আড়িয়া র্ফামে যাওয়ার পথে ৪বস্তা টিএসপি, ৩ বস্তা ফসফেট ও ১ বস্তা ইউরিয়া মোট ৮ বস্তা সার উধাও হয়েছে বলে জানা গেছে। গতপরশু এ সার আড়িয়া ফার্মে দিয়ে আসার সময় র্ফাম ইনর্চাজ মনজুর রহমান ছিলেন না। ফলে ফার্মের কিরানী মহর আলী সারগুলো লেবার দিয়ে নামিয়ে গুনে নিতে গিয়ে দেখে ৮বস্তা সার কম। এরপর ঘটনাটি কেরু কর্তৃপক্ষের নিকট জানালে প্রাথমিক অবস্থায় ডিষ্ট্রিলারী জিএম ফিদা হোসেন বাদশা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আকরাম হোসেন ও সম্প্রসারণ বিভাগের সাহাদৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আজ এ ঘটনায় একটি তদন্ত কমিটি হওয়ার কথা রয়েছে বলে ডিষ্ট্রিলারী জিএম ফিদা হোসেন বাদশা জানান। এছাড়া তিনি আরো বলেন, আগামী কাল বিস্তারিত জানাতে পারবো।
