মেহেরপুরে এমপি ফরহাদ হোসেনের গনসংযোগ

আপলোড তারিখঃ 2017-12-02 ইং
মেহেরপুরে এমপি ফরহাদ হোসেনের গনসংযোগ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও বাজিতপুরে গনসংযোগ করেছেন। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এমপি ফরহাদ হোসেন প্রথমে বাজিতপুর গ্রামে গনসংযোগ করেন এবং ওই গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে পথসভা করেন। সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এ সময় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আকবর জালাল, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহজামান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন, বুড়িপোতা ইউপি সদস্য মো. শরীফউদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা কমরউদ্দিন, ইউনুছ আলী, যোয়াদ আলী প্রমুখ। বাজিতপুর গ্রামে গনসংযোগ ও পথসভা শেষে তিনি সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গনসংযোগ করেন। গণসংযোগকালে এমপি ফরহাদ হোসেন বুড়িপোতা গ্রামের স্থানীয় নেতাকর্মি সহ সাধারণ মানুষের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)