দর্শনার দারুল হিকমাহ একাডেমির ২ শিক্ষার্থীসহ ১৮ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-11-29 ইং
দর্শনার দারুল হিকমাহ একাডেমির ২ শিক্ষার্থীসহ ১৮ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ছবির ক্যাপশন:

কেন্দ্রীয় সনদ পরীক্ষায় দেশসেরা দশের মধ্যে দর্শনার দারুল হিকমাহ ইন্টারন্যাশন্যাল ক্যাডেট একাডেমির ২ শিক্ষার্থীসহ ১৮ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা পুরাতন বাজারস্থ দারুল হিকমাহ ইন্টারন্যাশন্যাল ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


২০২৫ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সমগ্র বাংলাদেশের মেধা তালিকায় সেরা দশে স্থান অর্জন করেছে দর্শনার দারুল হিকমাহ ইন্টারন্যাশন্যাল ক্যাডেট একাডেমির ২ শিক্ষার্থী। এছাড়া এ-প্লাসসহ মোট ১৬ জন শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।


দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুজার গিফারী ও বিশিষ্ট শিক্ষাবিদ আরিফুল ইসলাম হাওলাদার।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন ও মোরশেদুর রহমান লিংকন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদল নেতা আলতাফ হোসেন, ছাত্রদল নেতা আব্দুল মুকিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠান ও এলাকার সুনাম বৃদ্ধি করতে পারে, তার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)