মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2017-12-02 ইং
মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার নাগদাহে মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাসের নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও কর্মী সমাবেশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত নাগদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা এবং ঘোলদাড়ী বাজারে গণসংযোগ ও কর্মী সমাবেশ করেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। দেশ যখন উন্নয়নের রোডম্যাপ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে, তখন বিএনপি-জামায়াতের মত কুচক্রীমহল সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়ন নস্যাৎ করার পায়তারা করছে। তিনি আরো বলেন, কিছু স্বার্থান্বেষী মহল আতœীয়করণ রাজনীতির মাধ্যমে চুয়াডাঙ্গা আওয়ামী লীগ পরিবারকে বিভক্ত করছে। আওয়ামী লীগে দূর্নীতিবাজ ও সন্ত্রাসের কোন স্থান নেই। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি। পথসভা ও গণসংযোগকালে আসাদুল হক বিশ্বাসের সাথে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা বদররুদ্দোজা জোয়ার্দ্দার, নাগদাহ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী, জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক কামাল এহসান রুমি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসিবুল, ইউনিয়ন যুবলীগের সদস্য আব্দুল লতিফ বিশ্বাস, রাসেল জোয়ার্দ্দার, জাহাঙ্গীর, আহম্মদ বিশ্বাস, রেমন, আশিক, মনির, শাহিন বিশ্বাস, রিজিক, তোতা মিয়া, ইমু বিশ্বাস, এম.এ গালিব, জুয়েল রানা, রিয়াদ, ফারুখ মিয়া, আতিকুর রহমান, আরিফ, সাইদ, জিকু, তুষার, টনিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)