ছবির ক্যাপশন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যবর্ষের নবনির্বাচিত আমির সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর নিজ ইউনিয়ন আন্দুলবাড়ীয়ায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়া বাজারে ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশীদ। উপস্থাপনা করেন জেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহা. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা আমীর সাখাওয়াত হোসেন। তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এ সময় ইউনিয়ন জামায়াত, যুব জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাজার ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত নেতা-কর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত আমির। সংবর্ধনা শেষে তাঁকে মিষ্টিমুখ করানো হয় এবং উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
