জীবননগরে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-11-28 ইং
জীবননগরে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

জীবননগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দৌলৎগঞ্জ রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার জীবননগরের গঞ্জের মুন্সি মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়। টুর্নামেন্টটির স্পন্সর হিসেবে রয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। এর আয়োজন করেছে দৌলৎগঞ্জ যুব সংঘ।


টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ (মুকু)। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. মানিক মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউদ্দীন শফি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ।


এছাড়া টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা সদস্য মুন্সী আব্দুস সবুর, মো. আলমগীর হোসেন, এ.কে আজাদ বিটু, মো. আবুল কাশেম, মুন্সী কামরুজ্জামান খোকা, মো. ইমরান হোসেন পলাশ, মো. পল্টু মিয়া, শ্রী পংকজ দত্ত ও শ্রী মধু দত্ত উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ মো. মহিববিল্লাহ, কমিটির সদস্য মো. আবুল হাসেম, মো. কামরুজ্জামান মিণ্টু, মো. হাফিজুর, মো. সাইদুর রহমান, মো. কামাল শেখ, মো. লিটন, আব্দুল্লা আল মামুন, মো. আব্দুল আলিম, মো. শাহিন ইসলাম মিণ্টু, মো. জেবু মোল্লা ও মো. শাহিন।


আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। ‘মাদক ছাড়ো, খেলা করো। কলম ধরো, জীবন গড়ো’- এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটি টুর্নামেন্টের সফল আয়োজন ও সুন্দর সমাপ্তির জন্য সবার সহযোগিতা কামনা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)