কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ছবির ক্যাপশন:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে দামুড়হুদায় প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


মিছিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি জুয়েল মাহমুদ, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মিশিয়া ও জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক কৌশিক রানা, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এমডিকে সুলতান, যুগ্ম আহ্বায়ক মোকলেসুর রহমান মুকুল ও ইনজামুল হকসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের রাজনীতি দেশের মানুষ আর দেখতে চায় না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন। তাঁরা আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)