কার্পাসডাঙ্গায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী

আপলোড তারিখঃ 2026-11-27 ইং
কার্পাসডাঙ্গায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৬ (প্রথম ধাপ)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে এ এস এম আজিম উদ্দিন কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চালুর জন্য মহাপরিচালকের দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও জনসেবামূলক মনোভাব গড়ে উঠবে।


এসময় তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস, ঐতিহ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম এবং সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে পরিচালিত সঞ্জীবন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)